ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • রোজাদার কিশোরীকে ধর্ষণ

    রোজাদার কিশোরীকে ধর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রোজা রেখে রাস্তা দিয়ে দর্জির দোকান যাওয়ার সময় ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। রাস্তা থেকে তুলে নিয়ে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে রাজিব (৩০) নামে এক স্টুডিও দোকানদার। ঘটনার পর মেয়েটির মায়ের দায়ের করা মামলায় খুলনার পূর্ব রূপসা ঘাট থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

     ৫ মে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন জানান, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে পূর্ব রূপসা ঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত ২ মে দুপুরে রূপসা এলাকার এক গরিব কিশোরী (১৭) দর্জি দোকানে যাওয়ার পথে রাজিব শেখ (৩০) এর বাড়ির সামনে পৌঁছে। 

    এ সময় রাজিব হুট করে এসে ওই কিশোরীর হাত এবং মুখ চেপে ধরে তাকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে কিশোরী তার বাড়িতে গিয়ে জানালে তার মাতা বাদী হয়ে রূপসা থানায় গত ৩ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন (নং-৪ তাং ইং-০৫/২০২১)। 

    মামলার তদন্তকারী কর্মকর্তা রূপসা থানার ওসি তদন্ত সিরাজুল ইসলাম জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তীতে গত ৫ মে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাজিব এর আগেও একাধিক ধর্ষণের ঘটনা  ঘটিয়েছে। লোকলজ্জার ভয়ে অনেকে মুখ খোলেনি। 

    এ কারণে রাজিবের স্ত্রী শিউলি বেগম প্রায় ৬ মাস আগে রাজিবকে ত্যাগ করে বাপের বাড়ি চলে গেছে। তিনি আরও জানান, রোজাদার কিশোরীকে দিনের আলোয় ধর্ষণ করার পর রাজিবের সহযোগী ও আত্মীয় স্বজনরা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তিনি আরও জানান, ওই কিশোরীর পরিবার অত্যন্ত গরিব।

     নিজেদের বাড়ি না থাকায় মেয়েটি ও তার-মা নানির বাড়িতে থাকে। সেখানে থেকেই মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে। এ কারণে রাজিব তাকে ধর্ষণ করলে কেউ মামলা করবে না ভেবেছিল। তবে মেয়ের মা সাহস করে মামলা করার ২৪ ঘণ্টার মধ্যে আমরা রাজিবকে গ্রেফতার করি। তিনি জানান, রাজিব স্টুডিও ও মেমোরি লোডের দোকানদার। 

    তার দোকানে মোবাইলে গান লোড নিতে যাওয়া কিশোরীদের না জানিয়ে ইচ্ছাকৃতভাবে পর্ন ঢুকিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এ অভিযোগে রাজিবের বিরুদ্ধে মামলা রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ