ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • হতদরিদ্রদের ঈদ সামগ্রী দিলো সেনাবাহিনী

    হতদরিদ্রদের ঈদ সামগ্রী দিলো সেনাবাহিনী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকি উপজেলায় ৬৫০ জন হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।  বৃহস্পতিবার (৬ মে) দুপুরের দিকে লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন শেখ হাসিনা সেনানিবাসের সদস্যরা। প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আটা, সেমাই ও চিনি দেওয়া হয়। 

    পটুয়াখালী জেলায় ৭ পদাতিক ডিভিসন ও এরিয়া কতৃক মানবিক সহায়তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী ৭ আর্টিলারি ব্রিগেড তত্ত্বাবধায়ন ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি আয়োজনে এ সহায়তা দেওয়া হয়।   

    সেনানিবাসের কমান্ডার ৭ আর্টিলারি ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুস্থদের মধ্যে এই মানবিক সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ, লেফটেন্যান্ট কর্নেল মুনীর হোসেন, মেজর আওলাদ হোসেন ও লেফটেন্যান্ট লুবিয়া কামরুল রায়া।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ