ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • ঢাকা পোস্টের বর্ষসেরা পুরস্কার পেলেন সৈয়দ মেহেদী হাসান

    ঢাকা পোস্টের বর্ষসেরা পুরস্কার পেলেন সৈয়দ মেহেদী হাসান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম ঢাকা পোস্ট ডটকমের বর্ষসেরা পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক ও দৈনিক মতবাদ পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ মেহেদী হাসান। 


    বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মক্ষেত্রে অবদান রাখায় সেরা কর্মীদের নাম ঘোষণা করেন সংবাদ মাধ্যমটির সম্পাদক মহিউদ্দিন সরকার। প্রতিষ্ঠানটি মফস্বল বিভাগে কর্মরত পাঁচজনকে এই পুরস্কারে ভ‚ষিত করেন। 


    সৈয়দ মেহেদী হাসান ছাড়া আরো পুরস্কার পেয়েছেন খুলনার নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সোহেল হোসেন, রংপুরের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক, ময়মনসিংহ জেলা প্রতিনিধি উবায়দুল হক। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আরো ১৩ জনকে পুরস্কৃত করা হয়। 


    ঢাকা পোস্টের কান্ট্রি এডিটর মাহাবুর আলম সোহাগ জানিয়েছেন, বর্ষসেরা কর্মীদের ঢাকায় আনুষ্ঠানিকভাবে সনদ, সম্মাননা ও নগদ অর্থ তুলে দেওয়া হবে। 
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ