ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • আমতলীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

    আমতলীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মহিষকাটা বাসস্ট্যান্ডে কুয়াকাটাগামী ঈগল পরিবহণের চাপায় ব্যাটারিচালিত অটো গাড়ির যাত্রী মো. ফয়সাল প্যাদা (১৫) নিহত হয়েছেন। এ ছাড়া সোবহান ও বশির মল্লিক গুরুতর আহত হয়েছেন।

    ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে। এতে আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘাতক বাস চালক আরিফ সওদাগরকে আটক করেছে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

    জানা গেছে, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক দিয়ে সোবহান বৃহস্পতিবার সকালে ব্যাটারিচালিক অটো গাড়িতে যাত্রী নিয়ে শাখারিয়া যাচ্ছিল। পথিমধ্যে মহিষকাটা বাসস্ট্যান্ডে চট্ট্রগ্রাম থেকে আসা কুয়াকাটাগামী ঈগল পরিবহণ (ঢাকা মেট্রো-ব-১৪-৬৬২৯) যাত্রীবাহী অটো গাড়ীকে চাপা দেয়। এতে অটোগাড়ী দুমরে মুচড়ে গিয়ে তাতে থাকা কিশোর মো. ফয়সাল প্যাদা, সোবাহান ও বশির মল্লিক গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবিএম তানজিরুল ইসলাম কিশোর ফয়সালকে মৃত্যু ঘোষনা করেন। আর অপর দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাস চালক আরিফ সওদাগরকে আটক করে বাসটি জব্দ করেছে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে। বাস চালক আরিফ সওদাগরের বাড়ী ঝালকাঠী জেলার কাঠালিয়া এলাকায়।

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবিএম তানজিরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই কিশোর ফয়সাল মারা গেছে এবং গুরুতর আহত দুজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

    আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, ঘাতক বাসচালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ