ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মোদিকে পরামর্শ দিয়ে রাহুল গান্ধীর চিঠি

    মোদিকে পরামর্শ দিয়ে রাহুল গান্ধীর চিঠি
    নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে টিকাকরণ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার (৭ মে) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া এক চিঠিতে তিনি এই দাবি করেন। চিঠিতে তিনি বলেন, দেশের সকল নাগরিককে অগ্রাধিকার ভিত্তিতে টিকাকরণ করান।

    চিঠিতে রাহুল আরও বলেন, ‌বিশ্বের প্রতি ৬ জনের মধ্যে ১ জন ভারতে বাস করেন। ভারতে অনিয়ন্ত্রিতভাবে করোনা বৃদ্ধিতে শুধু দেশে নয়, আন্তর্জাতিক স্তরে এর প্রভাব পড়ছে। সমগ্র দেশবাসীর টিকাকরণ ছাড়াও রাহুল করোনা নিয়ন্ত্রণের অন্যান্য দিকগুলোও চিঠিতে তুলে ধরেন। ভাইরাস ও তার মিউটেশনের সঠিক ট্র্যাকিংয়ে যাতে সরকার গুরুত্ব দেয়, সেই আর্জি জানান তিনি। জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে নতুন মিউটেশনের খোঁজ ও তার বিষয়ে আন্তর্জাতিক স্তরে আপডেট করার গুরুত্ব তুলে ধরেন তিনি।

    কংগ্রেস নেতা জানান, গত বছর এমনিতেই লকডাউনে মানুষ অনেক কষ্টের মধ্য দিয়ে গেছে। এ বছরও সরকারের ব্যর্থতার কারণে তুঙ্গে করোনা। ফলে ফের লকডাউনের দিন ঘনিয়ে আসছে। এমন পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে সরকার যাতে মানুষের পাশে দাঁড়ায়, সেই আর্জি তার। তাছাড়া কার্ফু-লকডাউনে বাড়ি ফিরতে যাতে কারও সমস্যা না হয়, সেদিকে নজর রাখারও দাবি জানিয়েছেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ