ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • মঠবাড়িয়ায় প্রতিবন্ধিকে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেপ্তার

    মঠবাড়িয়ায় প্রতিবন্ধিকে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিবন্ধিকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান (৫৫) কে আজ রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। শনিবার রাতে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করে মঠবাড়িয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান মিঠাখালী গ্রামের মৃত. গফুর আলী হাওলাদারের ছেলে।

    থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে উত্তর মিঠাখালী গ্রামের সোবাহান ফরাজির স্ত্রী নাছিমা বেগম গৃহস্থলী কাজের জন্য তাদের নিজ জমি থেকে মাটি আনতে যান। এসময় একই বাড়ির প্রতিপক্ষ হাবিবুর রহমান ও তার দলবল তাকে গালমন্দ করার পাশাপশি মারধর করে। তার ডাক চিৎকারে  প্রতিবন্ধি ছেলে রবিউল ইসলাম এগিয়ে আসলে হাবিবুর রহমান ও তার বাহিনী দেশীয় ও ধারালো অস্ত্র দিয়ে এলোপথারি পিটিয়ে ও কুপিয়ে মা-ছেলেকে জখম করে। একই সাথে অপর একটি গ্রুপ তাদের বসত ঘরে হামলা চালিয়ে নগট টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এঘটনায় নাছিমা বেগম বাদি হয়ে হাবিবুর রহমানকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল মামলার প্রধান আসামী হাবিবুর রহমানকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, অন্য আসামীদের প্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ