ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • রংপুরে শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

    রংপুরে শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যথযোগ্য মর্যাদায় রংপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। রবিবার রাত ১২টা ১ মিনিটে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের  করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

    সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে হাজারো মানুষ। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
       
    রাত ১২টা এক মিনিট থেকে ভাষাসৈনিক পরিবার, রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, মেট্রোপলিটন পুলিশ,  জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান ছাফিয়া খানমসহ মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, জাসদ, বাসদ (মার্কসবাদী) ও জাতীয় শ্রমিক লীগ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। রংপুর প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, , ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিটি প্রেসক্লাব, বাংলার চোখসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী এবং স্বেচ্ছাসেবী সংগঠন একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ