ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে জমি বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ইতিহাস, স্বাধীনতা ও দেশপ্রেম সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে: সোহেল মনজুর বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে মারামারি  মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান
  • ঝিনাইদহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    ঝিনাইদহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত হচ্ছে। আজ সোমবার একুশের প্রথম প্রহরে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। খালি পায়ে হাজারো মানুষের সুনশান নিরবতা ভেঙ্গে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন শুরু হয়।

    একুশের প্রথম প্রহরে শহিদ বেদীতে প্রথমে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক  মনিরা বেগম ও পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পিপিএম, এরপর একে একে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি, প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাব ইলেকট্রনিক মিডিয়া রিপোটার্স অ্যাসেসিয়েশন, মহিলা পরিষদ ঝিনাইদহ জেলা শাখা সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য অর্পন করেন।

    এসময় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা আর একুশের চেতনা বাস্তবায়নের শপথ নেন সব শ্রেণী পেশার মানুষ। দিবসটি পালন উপলক্ষ্যে প্রশাসন শহীদ মিনারের আশেপাশে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়। এছাড়াও জেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বইমেলার সহ বিভিন্ন কর্মসূচী আয়োজন করেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ