ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পটুয়াখালীতে ডাকাতির চেষ্টাকালে ৫ জন গ্রেপ্তার 

    পটুয়াখালীতে ডাকাতির চেষ্টাকালে ৫ জন গ্রেপ্তার 
    ছবি : গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ডাকাতির চেষ্টাকালে ৫ ডাকাতকে গ্রেপ্তার করে‌ছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে তা‌দের‌কে উপ‌জেলার সু‌বিদখালী বাজা‌র থে‌কে গ্রেপ্তার করা হ‌য়। এ সময় ডাকা‌তির কা‌জে ব্যবহৃত এক‌টি মা‌হিন্দ্র ও বি‌ভিন্ন ধর‌নের সরঞ্জাম উদ্ধার করা হয়ে‌ছে।

    পটুয়াখালীর অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) মো. মু‌কিত হাসান খান এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্প‌তিবার গভীর রা‌তে বিভিন্ন এলাকা থে‌কে বরিশালের রূপাতলী এলাকায় একত্রিত হয়ে যাত্রী সেজে মাহিন্দ্রতে করে ডাকাতির উদ্দেশ্যে মির্জাগঞ্জে আসে ডাকাত দলের সদস্য। এরপর সুবিদখালী বাজারের একটি দোকানের তালা ভেঙে ফেলে। তা দেখে মির্জাগঞ্জ থানার টহল পুলিশের সন্দেহ হলে ডিবি পুলিশের সহায়তায় ডাকাত চক্রকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নুর আলম হাওলাদার, নিজাম হাওলাদার, রাজিব হাওলাদার, মো. সজীব ও শাহজাদা আকাশ। তা‌দের সবার বাড়ি মু‌ন্সিগঞ্জ ও ব‌রিশালের বি‌ভিন্ন জেলায়।

    এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি ২৪ ইঞ্চি লোহার তৈরি গ্রিল কাটার মেশিন, একটি ১৩ ইঞ্চি লম্বা ছুরি, চাপাতি ও মাহিন্দ্র জব্দ করা হ‌য়ে‌ছে।

    এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় এক‌টি মামলা হ‌য়ে‌ছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ