ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ইউএনওর বাসভবনের দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু

    ইউএনওর বাসভবনের দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে কাজ করতে গিয়ে দেয়াল ধসে দীপক রায় (২৩) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।

    নিহত দীপক উপজেলার বেতগাড়ি ইউনিয়নের শেরপুর পুটিমারী গ্রামের কালিপদ রায়ের ছেলে এবং তিনি গঙ্গাচড়া সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, পারিবারিক অসচ্ছলতার কারণে পড়াশোনার পাশাপাশি রংমিস্ত্রির কাজ করতেন দীপক। গত কয়েকদিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে কাজ করছিলেন। এরই ধারাবাহিকতায় আজ সকালে ইউএনওর বাসভবনে গ্যারেজের দেয়াল ঘষাঘষি করছিলেন। একপর্যায়ে দেয়াল ধসে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান দীপক।

    এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

    এ ঘটনায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ