ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পাথরঘাটায় জাটকাসহ ৬ জেলে আটক

    পাথরঘাটায় জাটকাসহ ৬ জেলে আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাগরে মাছধরা ট্রলার, ১ হাজার ৬ শত কেজি জাটকা ইলিশসহ, ৬ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড। বরগুনার পাথরঘাটা নতুনবাজার খালের মাথা থেকে আজ সোমবার সকাল সাড়ে ৮টায় এফবি হামিম ফিশিং ট্রলার জব্দ করা হয়েছে।

    পাথরঘাটা বিসিজি স্টেশন কন্টিজেন্ট কমান্ডার ইউসুফ জানান, তার নেতৃত্বে বরগুনা জেলার পাথরঘাটা খালের মাথা হতে এফবি হামিম নামক একটি ফিশিং ট্রলার থেকে আনুমানিক ১ হাজার ৬ শত কেজি জাটকা ইলিশ জব্দ করা হয় এবং ৬ জন জেলেকে আটক করা হয়। 

    পরবর্তীতে উপজেলা নির্বাহী  কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত মাছ গুলো স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। আটককৃত ৬ জন জেলেকে ১২ হাজার টাকা জরিমানা করা হয় ফিশিং ট্রলারটি  মৎস্য কর্মকর্তা কতৃক মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ