ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • ৪৬ বছর খালি পায়ে হাঁটা ‘মুজিবপাগল’ সেই ইছাহাক আর নেই

    ৪৬ বছর খালি পায়ে হাঁটা ‘মুজিবপাগল’ সেই ইছাহাক আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    না ফেরার দেশে চলে গেলেন বরগুনার তালতলীর ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা  ইছাহাক আলী শরীফ (৯২)।

    বার্ধক্যজনিত কারণে রোববার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি চার ছেলে ও ও চার মেয়ে রেখে গেছেন।

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনা কিছুতেই মেনে নিতে পারেননি ইছাহাক আলী। বঙ্গবন্ধুকে হত্যার খবর পেয়ে তিনি কাঁদতে কাঁদতে বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন।

    শেখ মুজিবকে হারানোর শোক বুকে ধারণ করে সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রায় সাড়ে ৪৬ বছর তিনি খালি পায়ে হাঁটতেন ও কালো পোশাক পরতেন।
     
    সোমবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

    ইছাহাক আলীর মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছোটবগী ইউপি চেয়ারম্যান মু. তৌফিকউজ্জামান তনু।

    তারা বলেন, মুজিবপাগল ইছাহাক আলী শরীফের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে উপজেলা আওয়ামী লীগ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ