ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • বাংলাদেশ-ভারত সম্পর্কে সন্তোষ

    বাংলাদেশ-ভারত সম্পর্কে সন্তোষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দিল্লিতে ভারতের পররাষ্ট্র ও সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সঙ্গে বৈঠক করেছেন।

    সোমবার (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ বৈঠকে উভয় প্রতিমন্ত্রী দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

    তারা দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে সম্মত হন। দুই দেশের সম্পর্ককে আরও কার্যকর করার জন্য উভয় দেশের জনগণের মধ্যে সম্পৃক্ততার স্তরকে উন্নীত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

    প্রতিমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠকের আগে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা প্রাইড প্লাজা হোটেলে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে উষ্ণ আলোচনা করেন।

    বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংলাপে যোগ দিতে ভারত সফর করছে বাংলাদেশের প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ