ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • খালি পেটে দুধ চা খেলে এত ক্ষতি!

    খালি পেটে দুধ চা খেলে এত ক্ষতি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চা পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই আছেন। চা খেতে নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় না। দিন কিংবা রাত যে কোনো সময়েই আমরা চা খেয়ে থাকি। কিন্তু জানেন কি? সকালে খালি পেটে দুধ চা খেলে হতে পারে নানা ধরনের সমস্যা।

    আসুন জেনে নেই- 

    * খালি পেটে দুধ চা খেলে পেপটিক আলসার হতে পারে।

    * অনেকেই আছেন দুধ চায়ে কিছুটা আদা মিশিয়ে নেন। তাতে উপকার হবে বলেই মনে করেন। কিন্তু এই অভ্যাসের কারণে পেটে বাতাস জমতে পারে সহজে। তার থেকে পেট ব্যথা হতে পারে।

    * চায়ে থাকে ট্যানিন। চা দুধের সঙ্গে মিশলে ট্যানিন আরও সক্রিয় হয়ে ওঠে। তার ফলে দুধ চা খেলে ট্যানিন নানা ধরনের দাগ-ছোপ সৃষ্টি করে। বিশেষ করে দাঁত হলুদ হয়ে যেতে পারে।

    * প্রতিদিন খালি পেটে দুধ চা খেলে হজমের সমস্যাও হতে পারে।

    * পেট ফেঁপে যেতে পারে দুধ চা খেলে। তার থেকেও সারা দিন অস্বস্তি হতে পারে।

    * দিনে বারবার দুধ চা খেলে অনিদ্রার সমস্যাও হয়।

    এসব সমস্যা থেকে দূরে থাকতে প্রতিদিন দুধ চা না খেয়ে সাধারণ লিকার খাওয়ার অভ্যাস করতে পারেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ