ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • বাসসের এমডি পদে আবারও নিয়োগ পেলেন আবুল কালাম আজাদ

    বাসসের এমডি পদে আবারও নিয়োগ পেলেন আবুল কালাম আজাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকার প্রখ্যাত সাংবাদিক আবুল কালাম আজাদকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে সচিব পদমর্যাদায় আরও দুই বছরের জন্য নিয়োগ করেছে। 

    জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    পেশাজীবী সাংবাদিক আজাদ ২০১৪ সাল থেকে জাতীয় বার্তা সংস্থার প্রধান হিসেবে একই পদমর্যাদায় দায়িত্ব পালন  করে আসছেন। এর আগে ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ইতোপূর্বে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০০২ সালে ওয়াশিংটন ডিসি থেকে দেশে ফিরে আসার পর, তাকে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়।

    আজাদ ১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাকে একজন সাংবাদিক হিসেবে তার সাংবাদিকতা শুরু করেন এবং পরবর্তীতে একজন ট্রেড ইউনিয়নিস্ট হিসেবে নিজ গুণে তিনি একজন পেশাজীবী সাংবাদিক নেতা হিসেবে আবির্ভূত হন।
    তিনি ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্ট (ডিইউজে)’র সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে  সভাপতি হিসেবে নির্বাচিত হন। এরপর তিনি দেশের সাংবাদিক সমাজের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (বিএফইউজে)’র সাধারণ সম্পাদক ও সভাপতি হন।

    একজন পেশাজীবী সাংবাদিক এবং ইউনিয়ন নেতার পাশাপাশি আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনির্ভাসিটি (বিএসএমএমইউ) সিন্ডিকেট, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) বোর্ড অব ডায়রেক্টর্স, বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সদস্য ছিলেন। সূত্র : বাসস।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ