ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • ঝুঁকি মোকাবিলায় শিল্পনগরীতে হবে দুটি আধুনিক ফায়ার স্টেশন

    ঝুঁকি মোকাবিলায় শিল্পনগরীতে হবে দুটি আধুনিক ফায়ার স্টেশন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    অগ্নি দুর্ঘটনার ঝুঁকি মোকাবিলায় দুটি আধুনিক ফায়ার স্টেশন স্থাপন করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বিশাল এ শিল্প নগরীতে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি কমে নিরাপদ কর্মপরিবেশ তৈরি হবে বলে মনে করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

    পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে দুটি আধুনিক ফায়ার স্টেশন স্থাপন’ প্রকল্পটি গতকাল (২২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়েছে। উদ্যোগী মন্ত্রণালয় হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকল্পটি গ্রহণ করা হলেও এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। দুটি ফায়ার স্টেশন নির্মাণে মোট ব্যয় হবে ১২২ কোটি ৭২ লাখ টাকা।

    প্রকল্পটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই উপজেলায় বাস্তবায়ন করা হবে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি চলতি বছরের জানুয়ারি থেকে জুন ২০২৪ সালে বাস্তবায়ন করা হবে।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ প্রকল্পটির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের আওতাধীন অর্থনৈতিক অঞ্চলে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করা সম্ভব হবে। একইসঙ্গে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি মোকাবিলার মাধ্যমে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা বলয় শক্তিশালী হবে। প্রকল্পটি ২০২১-২২ অর্থবছরের এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

    প্রকল্পের প্রধান কার্যক্রম হচ্ছে- ৬ হাজার ৯০২ ঘনমিটার ভূমি উন্নয়ন, অনাবাসিক স্থাপনা নির্মাণ (৩ তলা বিশিষ্ট ফায়ার স্টেশন ভবন, ২ তলা বিশিষ্ট কিচেন ও প্রেয়ার ভবন), ৬ তলা বিশিষ্ট স্টাফ কোয়ার্টার্স নির্মাণ, ভূ-গর্ভস্থ পানি সংরক্ষণাগার নির্মাণ, পাম্প হাউজসহ ১টি গভীর নলকূপ স্থাপন, ফুয়েল স্টোর, স্যালুটিং ডায়াস, ফ্লাগ স্ট্যান্ড নির্মাণ, ৩৭০.৮২ বর্গমিটার পেভমেন্ট ও অভ্যন্তরীণ সড়ক নির্মাণ, ২০৮১.৭৮ বর্গমিটার বাগান ও ৬২৮.৪৪ বর্গমিটার ট্রেনিং প্র্যাকটিস এরিয়া নির্মাণ, কার ওয়াশ র‍্যাম্প ও হোজ ওয়াশ হাউজ নির্মাণ, ২৪১.৩৯ মিটার বাউন্ডারি ওয়াল ও মেইন গেট নির্মাণ, ১৫০ মিটার অভ্যন্তরীণ ড্রেন নির্মাণ এবং প্রয়োজনীয় অগ্নি নির্বাপণ সরঞ্জাম ক্রয় ইত্যাদি।

    পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য (সচিব) এ কে এম ফজলুল হক বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বঙ্গবন্ধু শিল্পনগরে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও অগ্নি ঝুঁকি প্রশমনে সহায়ক হবে। যার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি হবে। এছাড়া অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি ও নতুন ফায়ার সার্ভিস নির্মাণে বিনিয়োগের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। যার সঙ্গে প্রকল্পটি সংগতিপূর্ণ। সার্বিকভাবে বঙ্গবন্ধু শিল্প নগরীর জননিরাপত্তা নিশ্চিতে প্রকল্পটি সহায়ক হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ