ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • 'আগামী ৬ মাসের মধ্যে চালু হবে সার্বজনীন পেনশন ব্যবস্থা'

    'আগামী ৬ মাসের মধ্যে চালু হবে সার্বজনীন পেনশন ব্যবস্থা'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যে সকল নাগরিকের জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

    আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অর্থমন্ত্রী। 

    এ সময় অর্থমন্ত্রী আরও জানান, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও এ কর্মসূচির আওতায় আসতে পারবেন। এখানে একজন রিক্সাচালক, শ্রমিক চাকরিজীবী সবাই এতে অংশ নিতে পারবেন। এখানে মাসিক হিসাব ভিত্তিতে চাঁদা দেবেন সরকারও সমপরিমাণ অর্থ দিয়ে অবসরকালে তা সংশ্লিষ্টদেরকে ফেরত দেবে সরকার। 
    তিনি আরও বলেন, ১৮-৫০ বছর বয়সী দেশের নাগরিক এর আওতায় আসতে পারবেন। সংবিধান অনুযায়ী এটা সকল নাগরিকের মৌলিক অধিকার। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকার একটি আইন ও কর্তৃপক্ষ গঠন করবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ