ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কাফনের কাপড়ে অনশনে তিন বোন

    কাফনের কাপড়ে অনশনে তিন বোন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় দখল হয়ে যাওয়া নিজেদের জমি-জমা ও বশত ঘর ফিরে পেতে কাফনের কাপড় পড়ে অনশন কর্মসূচি পালন করেছে তিন বোন। নিজেদের বশত ঘর ও জমি ফিরে না পাওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এসময় প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন এই তিন বোন।

    বুধবার (২৩ ফেব্রুয়ারী) সকাল থেকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে অনশনে বসেন তারা। এরা হলেন বামনার গোলাঘাটা গ্রামের মৃত আবদুল রশীদের মেয়ে রুবি আক্তার (২৭) , জেসমিন আক্তার (১৮) ও মোসাঃ রোজিনা (১৬)।  

    জানা যায়, মা-বাবা মারা যাওয়ার পর ছোট দুই বোনকে নিয়ে চট্রগ্রামে চলে যান রুবি। সেখানে একটি পোষাক কারখানায় চাকরি করে দুই বোনকে লেখাপড়া করায় তিনি। এর কয়েক বছর পর ২০১৯ সালে নিজ বাড়িতে ফিরে দেখেন তাদের পৈতৃক সম্পত্তি দখল করে নিয়েছেন এলাকার প্রভাবশালীরা। এমনকি তাদেরকে বশত ঘর থেকেও বের করে দেয়া হয়। এরপর থেকে মানবেতর জীবন যাপন করছেন তারা।

    তিন বোনের মধ্যে বড় বোন রুপি আক্তার বলেন, মা বাবা মারা যাওয়ার পর একমাত্র ভাইও মারা যায়। আমার ছোট বোনেরা দুঃসম্পর্কের আত্মীয়ের বাসায় থেকে লেখাপড়া করত। তিন বছর আগে আমি বাড়িতে এসে দেখি আমাদের বাবার সকল সম্পত্তি আমার চাচারা এলাকার প্রভাবশালীদের জোগসাজসে দখল করে। আমরা জমি বুঝে পেতে চাইলে তারা বলে আমাদের জমি নাকি নিলামে তারা কিনে নিয়েছেন। পরে উপজেলা ভুমি অফিসে গিয়ে জানতে পারেন এ জমির কোন নিলাম হয়নি।

    রুবি আরও বলেন, বিষয়টি ইউএনও, উপজেলা চেয়ারম্যান ও ডিসিকে জানালেও তারা আমাদের কোন সদুত্তর দিতে পারেনি৷ তাই বাধ্য হয়ে অনশনে বসতে হয়েছে। আমাদের দাবি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ না পাওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাব।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ