ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের

    ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। 

    কিছুক্ষণ আগে  এ ঘোষণা দিয়েছেন তিনি। পুতিনের এ ঘোষণা দেওয়ার ভাষণটি যখন টেলিভিশনে প্রচারিত হচ্ছিল একই সময়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক চলছিল; যেখানে তাকে থামানোর আহ্বান জানানো হয়।    

    বৃহস্পতিবার সকালে দেওয়া ভাষণে পুতিন ইউক্রেনের সেনাদের অস্ত্র ফেলে ফিরে যাওয়ার আহ্বান জানান। কোনো রক্তপাত হলে তার জন্য ইউক্রেন দায়ী থাকবে বলেও হুঁশিয়ার করেন পুতিন।  

    এদিকে পুতিন যখন এ ঘোষণা দিলেন একই সময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনেৎস্কে বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন বিবিসির পূর্ব ইউরোপ করেসপন্ডেন্ট। 

    পুতিন আরও বলেন, ন্যায় ও সত্যের দিকে আছে রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে কেউ দাঁড়ালে মস্কো সঙ্গে সঙ্গে তার জবাব দেবে বলেও হুঁশিয়ার করেন তিনি। 

    রুশ প্রেসিডেন্ট আরও বলেন, তার দেশ যে অবস্থান নিয়েছে তা আত্মরক্ষার্থে নিয়েছে। ইউক্রেনের সেনাদের উদ্দেশে তিনি বলেন, তাদের পূর্বপুরুষরা লড়াই করেনি যাতে তারা নব্যনাৎসিদের পাশে থাকতে পারে।  

    ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে লড়াই অনিবার্য উল্লেখ করে পুতিন বলেন, এটা এখন কেবল সময়ের ব্যাপার। 

    এর মাত্র কয়েক মিনিট আগে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি সতর্ক করে দিয়ে বলেন, সামরিক কোনো পদক্ষেপের জন্য অনেক চড়া মূল্য দিতে হবে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ