ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • বিশ্ববিদ্যালয়ছাত্রীকে ধর্ষণ : ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

    বিশ্ববিদ্যালয়ছাত্রীকে ধর্ষণ : ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়

    এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে গতকাল রাত থেকেই শিক্ষার্থীরা গোপালগঞ্জ সদর থানার সামনে অবস্থান নেন। এ ঘটনার বিচার চেয়ে তিন দফা দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ জন্য আজ সকাল আটটা থেকে সড়ক অবরোধ করেন তারা।

    গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকা বলেন, সড়কে আটকে পড়া যানবাহনের দীর্ঘ সারি পড়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তদন্তে আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি আছে। এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাবে পুলিশ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ