ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • শিলা বৃষ্টির শঙ্কা

    শিলা বৃষ্টির শঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের আভাস রয়েছে। কোথাও কোথাও হতে পারে শিলা বৃষ্টি। আর এর মাঝেই ক্রমান্বয়ে বাড়বে তাপমাত্রা।

    আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিস্তৃত রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত।

    আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

    এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।

    ঢাকায় পূর্ব/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কি.মি.।

    শনিবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে। আর বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ায় রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

    বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখাীতে, ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গত দেড় মাসের মধ্যে সর্বোচ্চ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও ১৮ ডিগ্রি সেলসিয়াস।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ