ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • আমতলীতে চলাচলের রাস্তা কেটে ইটভাটায় মাটি বিক্রি

    আমতলীতে চলাচলের রাস্তা কেটে ইটভাটায় মাটি বিক্রি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে জনসাধারনের চলাচলের কাঁচা রাস্তা কেটে  ইটভাটায় মাটি বিক্রির জন্য প্রবাহিত খাকদোন কুকুয়া  সরকারী খালে বাঁধ দিয়ে পানি চলাচল বন্দ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    জানা গেছে, আমতলী উপজেলার রায়বালা গ্রামের  জলিল মৃধা ও সোহেল আকন  ইটভাটায় মাটির ব্যবসা করেন । বৃহস্পতিবার  সকালে রায়বালা গ্রাম থেকে কৃষি জমির মাটি ইটভাটায় বিক্রির জন্য  গ্রামের চলাচলের রাস্তা কেটে  স্থানীয় খাকদোন কুকুয়া  সরকারী খালে বাঁধ দিয়ে রাস্তা বানিয়ে ট্রাক দিয়ে মাটি সরবরাহ করেন ইটভাটায় ।  রাস্তা কেটেও খালে বাধ দেয়ার  স্থানীয়রা বাধা দিলে রাস্তার জমি  নিজের জমি দাবি করে ইটভাটায় ট্রাক দিয়ে  সরবরাহ করেন।

    রাস্তা কেটে ফেলায় মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনার সঙ্গে জড়িত জলিল মৃধার  শাস্তির দাবি করেছেন তারা।

    সরেজমিনে ঘুরে দেখা গেছে,  জলিল মৃধা  ও সোহেল আকন ভেকু মেশিন দিয়ে রাস্তা কেটে খালে বাধ দিয়ে রাস্তা তৈরি করে ট্রাক দিয়ে ইটভাটায় কৃষি ফসলী জমির মাটি পাঠিয়ে দিচ্ছেন।

    প্রভাবশালী জলিল মৃধা মাটি বিক্রির কথা স্বীকার করে বলেন, আমাদের  জমির  মাটির বিক্রির জন্য রাস্তা কেটেছি ও খালে বাঁধ দিয়েছি । মাটি বিক্রি শেষ হলে আবার রাস্তা বেধে ও খালের বাঁধ কেটে দেওয়ার কথা বলেন।

    এ ব্যাপারে কুকুয়া ইউপি চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার বলেন, রাস্তা কাটতে ও খালে বাঁধ দিতে নিষেধ করা হয়েছে। 

    আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম  আব্দুল্লাহ বিন রশিদ বলেন, জরুরীভাবে ব্যবস্থা নেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ