ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • নগরবাসীর জন্য আড়াই হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

    নগরবাসীর জন্য আড়াই হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শহরাঞ্চলের মানুষের করোনা মহামারির সংকট থেকে উত্তরণের লক্ষ্যে বাংলাদেশের প্রায় ৪ কোটি নগরবাসীকে ৩০ কোটি ডলার (আড়াই হাজার কোটি টাকা) ঋণ সহায়তা অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।

     শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’ (এলজিসিআরআরপি) শীর্ষক প্রকল্পের আওতায় এই ঋণ অনুমোদন করেছে সংস্থাটি।

    বিশ্বব্যাংক জানায়, শহরের করোনা সংকট থেকে উত্তরণে নগরবাসীকে ৩০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এটি ভবিষ্যৎ ধাক্কা মোকাবিলায় প্রস্তুতি জোরদার করে বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে সহায়তা করবে। দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ২ হাজার ৫৫০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)।

    সংস্থাটি জানায়, মহামারি থেকে পুনরুদ্ধার করতে শহরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে এই অর্থ। ৩২৯টি পৌরসভা এবং ১০টি সিটি করপোরেশনের সুবিধা বাড়বে। অবকাঠামো, স্থানীয় অর্থনৈতিক পুনরুদ্ধার, জলবায়ুর প্রভাব, দুর্যোগ এবং ভবিষ্যতে রোগের প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য পদক্ষেপ নেওয়া হবে এই অর্থে। প্রকল্পটি দরিদ্র এবং নি¤œ আয়ের মানুষের জীবিকা পুনরুদ্ধারে সহায়তা করবে।

     প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দেড় মিলিয়ন লোকের দিনের কাজের সুযোগ তৈরি হবে। পাশাপাশি ১০ হাজার নারীর কর্মসংস্থান তৈরি করবে। বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট আটটি বিভাগে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ