ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • দুর্দান্ত ক্যাচের জন্য জয়কে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

    দুর্দান্ত ক্যাচের জন্য জয়কে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাহমুদুল হাসান জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয় গত ডিসেম্বরে টেস্ট ক্রিকেট দিয়ে যাত্রা শুরু করেন আন্তর্জাতিক ক্রিকেটে। চাঁদপুর থেকে উঠে আসা এই তরুণ বঙ্গবন্ধু বিপিএলে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়ে যান।

    শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বদলি ফিল্ডার হিসেবে নেমে দুর্দান্ত একটি ক্যাচ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে পড়েছেন তিনি। তাই তাকে পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। কাকতালীয় ব্যাপার হলো, তার ছেলের নামও জয়!

    চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘জানি আপনারা সবাই খুশি, সারা দেশের মানুষই খুশি। মাননীয় প্রধানমন্ত্রী আজকের খেলার জন্য পাঁচবার ফোন করেছেন। ভাবতে পারেন! তিনি টিভির সামনে সারাক্ষণ বসেছিলেন। প্রথমে যখন খেলা শুরু হলো তখন তার সঙ্গে কথা হয়েছে। তারপর লিটন দাস সেঞ্চুরি ও মুশফিক হাফ সেঞ্চুরির পর অভিনন্দন জানালেন দুই জনকেই। শেষে তিনি জানতে চেয়েছেন, যে ক্যাচটা ধরলো ওর নাম কী, ওকে পুরস্কার দিতে হবে। এত সুন্দর ক্যাচ ধরেছে সে। পুরো খেলাটা তিনি দেখেছেন এবং উপভোগ করেছেন। আমরা অত্যন্ত খুশি।’

     

    জয় মন কেড়ে নেওয়া ক্যাচটি ধরেছেন আফগানিস্তানের ইনিংসের ৪৫তম ওভারে। দ্বিতীয় বলে মাহমুদউল্লাহর ডেলিভারিতে স্লগ সুইপ করেছিলেন আফগান ব্যাটার মুজিব উর রহমান। কিন্তু কাউ কর্নারে বদলি ফিল্ডার হিসেবে ছিলেন মাহমুদুল হাসান জয়। মুজিবের স্লগ সুইপ ছক্কাই হয়ে যেত। তবে তার দারুণ লাফে সেটি ক্যাচে পরিণত হয়। জয় সীমানার বাইরে লাফিয়ে বল ধরে ফেলেন। কিন্তু ভারসাম্য বজায় রাখতে না পেরে বলটি বাউন্ডারি লাইনের ভেতরে শূন্যে উড়িয়ে দেন। এরপর নিজেকে সামলে সীমানার ভেতর এসে ক্যাচটি ঠিকঠাক ধরে মুজিবকে সাজঘরের পথ দেখান।

    প্রধানমন্ত্রীর শুভেচ্ছায় সিক্ত লিটন ও মুশফিকের ২০২ রানের রেকর্ড জুটির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ ৩০৬ রানের সংগ্রহ দাঁড় করায়। লিটন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেওয়ার পথে ১৩৬ রানের ইনিংস খেলেন। অন্যদিকে মুশফিক ৮৬ রানে আউট হন। বাংলাদেশ ম্যাচটি ৮৮ রানে জিতে ১ ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ