স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার দেশে ফিরবেন ওবায়দুল কাদের

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
ভারতে স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশে ফিরছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে তিনি ঢাকার উদ্দেশে নয়া দিল্লি ছাড়বেন বলে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভিসতারা এয়ারলাইন্সের ইউকে ১৮১ ফ্লাইটে করে তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
উল্লেখ্য,ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২১ ফেব্রুয়ারি দিল্লিতে যান।
এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন