ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • টিকা না নেওয়াদের ধরে ধরে কেন্দ্রে নিচ্ছে পুলিশ

    টিকা না নেওয়াদের ধরে ধরে কেন্দ্রে নিচ্ছে পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক করোনা প্রতিরোধে একদিনে ১ কোটি করোনা টিকাদান কর্মসূচি চলছে। আর এ কর্মসূচিকে বাস্তবায়ন করতে ফরিদপুরে মাঠে নেমেছে পুলিশ।

    এরই ধারাবাহিকতায় ফরিদপুরের বিভিন্ন মার্কেট এলাকা থেকে করোনা টিকা না নেওয়া ব্যক্তিদের গাড়িতে করে তুলে নিয়ে ফরিদপুরের জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রে নিয়ে যাচ্ছে পুলিশ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে ফরিদপুর জেলা পুলিশ এ অভিযান শুরু করে।  

    জানা যায়, ফরিদপুরের বিভিন্ন মার্কেট এলাকায় গিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। এসময় মার্কেটের ব্যবসায়ী ও সাধারণ জনগণকে জিজ্ঞেস করা হচ্ছে তারা করোনা টিকা নিয়েছেন কি-না? তারা করোনা টিকা না নিলে এবং টিকাকার্ড দেখাতে ব্যর্থ হলেই তাকে ধরে নিয়ে ফরিদপুরের জেনারেল হাসপাতালে টিকা কেন্দ্র এনে টিকা দেওয়া নিশ্চিত করছে।

    এ ব্যাপারে ফরিদপুর শহরের কয়েকজন ব্যবসায়ী বলেন, আমাদের বিভিন্ন কারণে করোনা টিকা নেওয়া হচ্ছিল না। পরে সকালে পুলিশের একটি টিম এসে আমাদের জিজ্ঞেস করে টিকা নিয়েছি কি-না?  পরে আমরা না বললে আমাদের গাড়িতে উঠিয়ে টিকা কেন্দ্র নিয়ে যায়। আমরা টিকা নিয়ে ফিরে এসেছি।

    ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, শনিবার সারাদেশে ১ কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার ক্যাম্পেইন শুরু হয়েছে। তাই কেউ যাতে টিকা নিতে বাদ না পড়েন সেজন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মার্কেট ও জনবহুল এলাকায় গিয়ে অভিযান চালাচ্ছি। এসময় যারা করোনা টিকা না নিয়েছেন তাদের পুলিশের গাড়িতে করে টিকা কেন্দ্রে নিয়ে করোনা টিকা দেওয়া নিশ্চিত করা হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ