ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পুকুর খননের সময় পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড গ্রেনেড উদ্ধার

    পুকুর খননের সময় পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড গ্রেনেড উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামে পুকুর খনন করতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেডের দেখা মেলে এবং পুলিশ গ্রেনেডটি উদ্ধার করেছে।

    শনিবার(২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গ্রেনেডটি উদ্ধার করা হয়। গ্রেনেডটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয়রা।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তেঁতুলিয়ার বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা সরোজ কুমারের পুকুরটি অনেক পুরোনো। পুকুরটি নতুন করে খনন কাজ চলছিল। খনন করার সময় কাঁদার ভেতর থেকে গ্রেনেডটি পাওয়া যায়। তবে প্রথমদিকে এটি গ্রেনেড বোমা তা কেউ বুঝতে পারেননি। পরে বুঝতে পারলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করেন।

    স্থানীয় মুক্তিযোদ্ধা মহিরউদ্দিন বলেন, ওই এলাকায় আমাদের অস্থায়ী একটি ক্যাম্প ছিল। সে সময় মুক্তিযোদ্ধারা এ ধরনের হ্যান্ড গ্রেনেড ব্যবহার করতেন। গ্রেনেডটি স্বাধীনতা যুদ্ধের সময়কার বলে মনে হচ্ছে। 

    চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলুর রশিদ বলেন, হ্যান্ড গ্রেনেডটি খুবই ছোট আকৃতির। তাতে মরিচা পড়ে গেছে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে সক্রিয় হিসেবে বিবেচনায় নিচ্ছে। এরই মধ্যে রংপুরের র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

    তিনি আরোও বলেন,আপাতত হ্যান্ড গ্রেনেডটি পুলিশ ও স্থানীয় চৌকিদারের পাহারায় নিরাপদে রাখা হয়েছে। গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ