ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • জালে ধরা পড়লো সাড়ে ৪ মণের বাঘাইড়

    জালে ধরা পড়লো সাড়ে ৪ মণের বাঘাইড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিলেটের কুশিয়ারা নদীতে ধরা পড়েছে সাড়ে ৪ মণ ওজনের একটি বাঘাইড় মাছ। শুক্রবার (৭ মে) রাতে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। শনিবার (৮ মে) সকাল ১০টার দিকে মাছটি বিক্রির জন্য সিলেট নগরীর বন্দরবাজার এলাকার লালবাজারে তোলা হয়।

    শনিবার দুপুরে লালবাজারে গিয়ে দেখা যায়, বাঘাইড় মাছটি বিক্রির জন্য তোলার খবর শুনে উৎসুক মানুষের ভিড় জমেছে। এ সময় অনেককে মুঠোফোনে মাছটির ছবি তুলতে দেখা যায়।

    মাছটির বিক্রেতা লালবাজারের ব্যবসায়ী বেলাল মিয়া জানান, মাছটি ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে শুক্রবার রাতে জেলেদের জালে আটকা পড়ে। পরে সেটি বিক্রির জন্য সকালে কাজীরবাজার মাছের আড়তে নিয়ে আসেন। সেখান থেকে তারা মাছটি বিক্রির জন্য লালবাজারে নেন।

    তিনি বলেন, ক্রেতাদের কাছে সাড়ে ৪ মণের বাঘাইড় মাছটির দাম চাওয়া হচ্ছে ৪ লাখ টাকা। আস্ত মাছ কেনার মতো ক্রেতা না থাকায় দুপুর ২টায় কেটে কেজি দরে বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে। মাছটির প্রতি কেজি দুই হাজার থেকে আড়াই হাজার টাকায় বিক্রি করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ