ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • ঢাকাকে নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে ডিএমপি : আইজিপি

    ঢাকাকে নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে ডিএমপি : আইজিপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বিশ্বের অন্যতম জনবহুল নগরের (ঢাকা) নাগরিকদের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইনে ডিএমপির ৪৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত নাগরিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

     

    বেনজীর আহমেদ বলেন, দেশমাতৃকার সেবা ও জনগণের নিরাপত্তা দেওয়া বাংলাদেশ পুলিশের মূল দায়িত্ব। দেশের রাজধানী ও পৃথিবীর অন্যতম একটি মেগাসিটির জনগণের নিরাপত্তা এবং এ শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখাতে ডিএমপি দায়িত্ব পালন করছে। সুদীর্ঘ পথ পরিক্রমায় ডিএমপি অনেক চড়াই-উৎরাই অতিক্রম করেছে।

    আইজিপি বলেন, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি ঢাকা কেন্দ্রিক। এ শহরকে কেন্দ্র করেই আমাদের উন্নয়নের অভিযাত্রা। এ অভিযাত্রা নিশ্চিত করতে হলে এ শহরকে নিরাপদ রাখতে হবে। ডিএমপি দক্ষতার সঙ্গে সে দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশেষ করে করোনাকালে ডিএমপি মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। ডিএমপি বিশ্বের অন্যতম জনবহুল নগরের নাগরিকদের নিরাপত্তা প্রদানে সক্ষম হয়েছে। দেশের উন্নয়নের ঢেউ ঢাকা থেকে সারাদেশে আছড়ে পড়ে। আমরা ডিএমপিকে পুলিশের প্রতিচ্ছবি মনে করি।

    ডিএমপি আগামী দিনগুলোতেও তাদের দায়িত্ব-কর্তব্যের মধ্য দিয়েই নগরীর মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নেবেন বলে আইজিপি আশা প্রকাশ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ