ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • যাত্রাবাড়ীতে দুই হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

    যাত্রাবাড়ীতে দুই হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

    এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ছয় পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তাররা হলেন— মো. মিজান (৩৩), রিপকাতুন জান্নাত (২৭), আব্দুল বাসেদ (৩২) ও আবুর কালাম। এ সময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৩২ হাজার টাকা জব্দ করা হয়।

    জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে মামলা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ