ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • আজ শপথ নেবে নতুন ইসি

    আজ শপথ নেবে নতুন ইসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ বিকেলে শপথ নেবে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনারদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

    শপথ গ্রহণের পর আগামী সোমবার (২৮ ফেব্রুয়ারি) থেকে অফিস করবেন নতুন নির্বাচন কমিশনাররা।

    নতুন নিয়োগপ্রাপ্ত কমিশনের সদস্য মো. আলমগীর জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে আমাদের শপথ। এরপর আগামী সোমবার আমরা অফিস করবো।

    এর আগে শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

    কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন অপর চার নির্বাচন কমিশনার হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

    এবারই প্রথমবারের মতো আইন প্রণয়নের পর সার্চ কমিটির মাধ্যমে বাছাই করে পাঁচ সদস্যের ইসি নিয়োগ দিলেন রাষ্ট্রপতি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ