ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • রাশিয়া-চীনে কয়জন ইংরেজিতে কথা বলে?

    রাশিয়া-চীনে কয়জন ইংরেজিতে কথা বলে?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলা ব্যবহারে জোর দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘রাশিয়া-চীনে কয়জন ইংরেজি ভাষায় কথা বলে? ইংরেজি ভাষায় কথা না বলেও পিছিয়ে নেই তারা। সবকিছু জয় করছে। তবে কেনইবা আমরা বাংলা ভাষায় কথা বলে এগিয়ে যাব না।’

    আজ রবিবার নগরীর পরিসংখ্যান ভবনের মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামসহ সংশ্লিষ্টরা। 

    পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ভাষার ব্যবহার বাংলায় হতে হবে। কেন ইংরেজি ভাষাকে প্রাধান্য দিতে হবে? কেউ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইংরেজি ছাড়া চলে না। ইংরেজি ভাষায় ৭০ ভাগ শব্দ ল্যাটিন। ইংরেজি ভাষা পরের ওপর নির্ভরশীল। আমরা চাপ অব্যাহত রাখব বাংলা প্রচলনে। নিজেকে বাঙালি বলতে লজ্জা কী?

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‌‘তথ্য নিয়মিত দিতে হবে। সকালের ডাটা বিকালে দিলে হবে না। দিনদিন বিবিএস এর গুরুত্ব বাড়ছে। ডাটাই বড় দানব। দানব সম্পদও দিতে পারে হত্যাও করতে পারে। যদিও জনশুমারি সঠিক সময়ে করতে পারিনি। সেন্সাস নিয়ে সমস্যায় পড়েছি। উদ্দেশ আমাদের সৎ। প্রধানমন্ত্রীকে আমি অবহিত করেছি। তবে আশা করি মার্চ ও এপ্রিল মাসে জনশুমারি নিয়ে আশার আলো দেখব।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ