ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম

    তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সারাদেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টি বা ঝোড়ো হওয়ার সম্ভাবনা কম। সোমবার (২৮ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, ‘আপাতত সাগরে কোনো লঘু চাপ নেই। আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ (সোমবার) সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, রাজধানীর তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস বিরাজমান আছে।’

    শিলা বৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, ‘শীতকাল শেষ। তাই এখন থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। সেইসঙ্গে শিলা বৃষ্টির সম্ভাবনাও বৃদ্ধি পাবে।’

    ভোরের দিকে দেশের নদী-অববাহিকায় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে। মঙ্গলবার নাগাদ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ