ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২ পেলেন প্রদীপ কুমার রায়

    ড. মুহম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২ পেলেন প্রদীপ কুমার রায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্দ্যোগে ঢাকার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে "জ্ঞানতাপষ ড. মুহম্মদ শহীদুল্লাহ'র কর্মময় জীবন ও ভাষা আন্দোলন শীর্ষক আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জ্ঞানতাপষ ড. মুহম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২ পেলেন তালপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রদীপ কুমার রায়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ্যাওয়ার্ড প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি এম ফারুক, শ্রম  আপিল ট্রাইব্যুনাল। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী সাবেক উপমন্ত্রী, ১৪ দলীয় কেন্দ্রীয় নেতা। মুল প্রবন্ধ পাঠ করেন মুহাম্মদ আতা উল্লাহ খান, আহ্বায়ক, বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন জাতীয় কমিটি।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা লায়ন খন্দকার রেজাউল করিম।

    বাংলাদেশ পুলিশ এর সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা কবি মোঃ আনোয়ার হোসেন উক্ত অনুষ্ঠান উদ্বোধন ঘোষনা করলে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আলম চুন্নু। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মহা-সচিব এম. এইচ আরমান চৌধুরী।

    প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারপতি এম ফারুক বলেন, " শিক্ষা ও সমাজ সেবায় যারা অগ্রণী ভূমিকা রেখে আসছেন অথচ তাঁদের মূল্যায়ন হয়নি এ ধরনের মানুষকে মূল্যায়ন করার জন্য "বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন" জ্ঞানতাপষ ড. মুহম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড প্রদান করছেন। এই গোল্ডেন এ্যাওয়ার্ড তাঁরা প্রতিবছর তৃণমূল পর্যায়ে শিক্ষক ও সমাজ সেবকদের মাঝে প্রদান করেন”।

    দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলাধীন তালপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জ্ঞানতাপষ ড. মুহম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড পেয়ে তাঁর অনুভুতি ব্যাক্ত করতে গিয়ে বলেন,”ইতিপূর্বে আমি চিরিরবন্দর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন "পাশে দাঁড়াও" এর পক্ষ থেকেও সমাজের নির্যাতিত অবহেলিত ও করোনাকালীন সময়ে কাজের স্বীকৃতি স্বরূপ 

    "পাশে দাঁড়াও" পক্ষ থেকে সম্মাননা পেঁয়েছি। পিছিয়ে পরা অনগ্রসর সুবিধা বঞ্চিত হত-দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষার্থীদেরকে সহায়তা দিয়ে আসছি যার কারণে "বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন" আমার মূল্যায়ন হিসেবে এই "জ্ঞানতাপষ ড. মুহম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড পদক প্রদান করছেন। তাঁদের নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি"।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ