অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

অগ্নিঝরা মার্চ মাসের প্রথম প্রহরে ধানমন্ডি ৩২নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
সোমবার রাত ১২.০১ মিনিটে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে ধানমন্ডি ৩২নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
শ্রদ্ধা নিবেদন ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনের সময় নির্মল রঞ্জন গুহ ও আফজালুর রহমান বাবুসহ আরো ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাজু, ম আব্দুর রাজ্জাক, আব্দুল আলিম বেপারী, নির্মল চ্যাটার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আ ফ ম মাহবুবুল হাসান, আরিফুর রহমান টিটু, ফরিদুর রহমান ইরান, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন বিপুল, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈমসহ স্থানীয় নেতাকর্মী।
এসময় বঙ্গবন্ধুকে স্মরণ করে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীর স্লোগান দেন।
শ্রদ্ধা নিবেদন শেষে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ সাংবাদিকদের বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধুরকন্যা শেখ হাসিনার একটি বিশস্ত ভ্যানগার্ড। এই সংগঠনটি একটি সুশৃঙ্খল সংগঠন। স্বেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো অপশক্তিকে প্রতিরোধ করতে প্রস্তুত আছে। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে বিশ্বাসী তাই বঙ্গবন্ধুর বাংলাদেশকে কোনো সাম্প্রদায়িক শক্তির দোসরদের জায়গা হবে না। স্বেচ্ছাসেবক লীগের বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আর্দশে বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনাকে অবিচল।’
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘প্রতি বছরের মত স্বেচ্ছাসেবক লীগ এবারও অগ্নিঝরা মাসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির চেতনা ধারণ করে দেশের মানুষের পাশে আছে। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক উগ্রবাদী মতবাদদের স্থান হবে না। যেকোনো অপশক্তিকে প্রতিরোধ করতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী সদা প্রস্তুত আছে।’
এসএম