ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • ঘুম থেকে উঠে আলস্য ভাব দূর করার উপায়

    ঘুম থেকে উঠে আলস্য ভাব দূর করার উপায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ঘুম খুব জরুরি। নইলে শরীরে নানা রকম রোগের বাসা বাঁধে। কিন্তু কেউ কেউ মনে করেন, আট ঘণ্টার ঘুমটাও তার জন্য পর্যাপ্ত নয়। তাইতো ঘুম থেকে উঠার পরও তাদের মধ্য থেকে আলস্য ভাব দূর হয় না। ফলে বিছানা ছেড়ে উঠতে তাদের এক প্রকার যুদ্ধ করতে হয়।

    গবেষণায় দেখা গেছে, বাড়তি ঘুম শরীরের জন্য ভালো নয়। অল্প ঘুম হলেও যেমন সমস্যায় পড়তে হয়, তেমনি অতিরিক্ত ঘুমও শরীরে নানা ঝক্কি বয়ে আনে। পর্যাপ্ত ঘুম যেমন জরুরি, তেমনই প্রয়োজন ঘুম নিয়ন্ত্রণ করা। চলুন তবে ঘুম নিয়ন্ত্রণ করার কয়েকটি উপায় জেনে নেয়া যাক- 

     
    নির্ধারিত সময়

    প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং সকালে একই সময়ে ঘুম থেকে উঠুন। নিয়মিতভাবে এটা বেশ কিছুদিন করতে পারলে শরীর ধাতস্থ হয়ে যাবে, ঘুমের নির্দিষ্ট ছন্দ আসবে। এই ছন্দটা ভাঙতে দেবেন না।

    অ্যালার্ম

    অ্যালার্ম দিলেই তো হলো না। তাতে কাজ হতে হবে। যদি এক ধরনের অ্যালার্মে ঘুম না ভাঙে, তবে দু’-তিন জায়গায় অ্যালার্ম দেওয়া ভালো। চেষ্টা করলে ফল ভালো হয়।

    ছুটির দিনে

    অনেকেরই মনে হয় সপ্তাহের একটা ছুটির দিন বেশি করে ঘুমিয়ে নিলে বাকি ৬ দিন চনমনে থাকা যাবে। এ তথ্য ঠিক নয় বরং ঘুমের নিয়ম প্রতিদিন এক থাকা প্রয়োজন। শরীর যে মুহূর্তে বেশি ঘুমের আরাম পেয়ে যায়, তখনই তার চাহিদা বাড়তে থাকে।

    ঘুমানোর জায়গা

    ঘুমানোর জায়গাটা আরামদায়ক হওয়া দরকার। ঘর অন্ধকার আর ঠান্ডা রাখুন। সব ইলেকট্রনিক ডিভাইস সুইচ অফ করে দিন। বালিশ আর বিছানার গদি যেন আপনার অস্বস্তির কারণ না হয়, তেমন হলে তা বদলে ফেলুন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ