ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • মাহফিল থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মুসল্লি নিহত

    মাহফিল থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মুসল্লি নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরমোনাই মাহফিল থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় রুস্তম আলী (৬৫) নামে এক মুসল্লি নিহত হয়েছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত মুসল্লির বাড়ি রংপুর জেলার তাহেরগঞ্জে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মিরাজ গুরুতর আহত হয়েছেন। তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার। তিনি জানান, মাহফিলে আখেরি মোনাজাত শেষে দুপুরে বাসে করে রংপুরের উদ্দেশে রওনা দেন রুস্তম আলী। বাস রহমতপুর পেট্রল পাম্পে পৌঁছালে নাস্তা করার জন্য তারা নেমে হোটেলের উদ্দেশে রওনা দেয়। রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে রুস্তম আলীর। এতে তার একটি পা ভেঙে যায় ও মাথায় আঘাত পান। চালকও আহত হন। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় রুস্তম আলী মারা যান।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ