ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • ১ মার্চ ১৯৭১: ইয়াহিয়ার বেতার ভাষণ, প্রতিবাদে উত্তাল বাংলা

    ১ মার্চ ১৯৭১: ইয়াহিয়ার বেতার ভাষণ, প্রতিবাদে উত্তাল বাংলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ১৯৭১ সালের মহান ‘মুক্তিযুদ্ধ’ বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বাঙালির স্বাধিকার আন্দোলন চূড়ান্ত রূপ পায় একাত্তরে। ২৫ মার্চের কালরাত পেরিয়ে নতুন সূর্য ছিনিয়ে আনতে বিষাদ ও বেদনার মধ্য দিয়ে এক অগ্নিঝরা ইতিহাসের যাত্রা শুরু হয়। বাঙালির সেই গৌরবগাঁথার মার্চ মাসের প্রথম দিন আজ।

    সত্তরের গণপরিষদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগকে ঠেকাতে পাকিস্তানী শাসকগোষ্ঠীর কূটচাল শুরু হয়। ১৩ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের অধিবেশন ৩ মার্চ বসার ঘোষণা দেয়া হলেও মার্চের প্রথম দিনেই পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আচমকাই এক বেতার ভাষণে জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন।
     
    বেতার ভাষণে তিনি বলেন, পাকিস্তানের একটি প্রধান দল পিপলস পার্টি এবং অন্য কয়েকটি দল ৩ মার্চ অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান না করার ইচ্ছা প্রকাশ করায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    বেতারে ওই ঘোষণা প্রচারের সাথে সাথে রাজধানী ঢাকা প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়ে। ঢাকা স্টেডিয়ামে বিসিসিপি ও আন্তর্জাতিক একাদশের মধ্যে অনুষ্ঠানরত ক্রিকেট ম্যাচ ভণ্ডুল হয়ে যায়। দর্শকরা স্টেডিয়াম থেকে বের হয়ে মিছিলে শরিক হন। সব মিছিলের গন্তব্য তখন হোটেল পূর্বাণী; উদ্দেশ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা জানা।

    অধিবেশন স্থগিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ঢাকার বিমান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা বিমানবন্দর এবং পি আইএর মতিঝিল অফিসের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অফিস ছেড়ে চলে যান। বিমানবন্দর থেকে বিভিন্ন রুটে এবং আন্তঃদেশীয় রুটে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

    ওইদিন পার্লামেন্টারি পার্টির বৈঠক শেষে হোটেল পূর্বাণীতে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণার তীব্র প্রতিবাদ জানান। ওই সিদ্ধান্তের প্রতিবাদে ২ মার্চ ঢাকা এবং পরদিন সারা বাংলায় হরতাল, ৭ মার্চ রেসকোর্স ময়দানে জনসভার ঘোষণা দেন।

    রেসকোর্সের জনসভায় বঙ্গবন্ধু সর্বাত্মক আন্দোলনের পূর্ণাঙ্গ রূপরেখা ঘোষণা করবেন বলে জানান।

    ১ মার্চ রাতে জেনারেল ইয়াহিয়া ‘খ’ অঞ্চলের সামরিক শাসনকর্তা লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা এম এয়াকুব খানকে প্রদেশের বেসামরিক শাসনকর্তা নিয়োগ করেন। 

    পরে ‘খ’ অঞ্চলের প্রশাসক নতুন আদেশে সংবাদপত্রে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো খবর বা ছবি প্রকাশ না করার নির্দেশ দেন।

    ৩ মার্চের জাতীয় পরিষদ অধিবেশন অনুষ্ঠানের প্রতিবাদে ২ মার্চ পশ্চিম পাকিস্তানে যে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল পিপলস পার্টি, ইয়াহিয়ার ঘোষণার প্রেক্ষিতে সন্ধ্যায় তা প্রত্যাহার করে নেয়া হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ