ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ জানালো শিক্ষা বোর্ড

    এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ জানালো শিক্ষা বোর্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা ২২ আগস্ট থেকে শুরু হবে।
    মঙ্গলবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ও পরীক্ষার বিভিন্ন তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
     
    বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এসএসসি পরীক্ষার ফরম পুরণ শুরুর সম্ভাব্য তারিখ আগামী ১৩ এপ্রিল। এবং টেস্ট পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ মে।

    এসএসসিতে এবার বাংলা ইংরেজি, গণিতসহ প্রায়সকল মূল বিষয়ে পরীক্ষা নেয়া হবে। তবে ধর্ম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করার হবে।

    এছাড়া এসএসসির পরীক্ষা হবে মোট দুই ঘণ্টার মধ্যে নৈর্ব্যত্তিক প্রশ্নের উত্তরে সময় পাবে ২০ মিনিট এবং রচনামূলব প্রশ্নের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট।

    করোনা মহামারির কারণে গতবছর এসএসসি হলেও এইচএসসি পরীক্ষা না নিয়ে জেএসসি এবং এসএসসি পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া হতো। তবে গত বছর এইচএসসি পরীক্ষা নেয়া হয় নভেম্বরে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ