ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • 'উচ্চরক্ত চাপ ছাড়া আমার কোনো চাপ নেই'

    'উচ্চরক্ত চাপ ছাড়া আমার কোনো চাপ নেই'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নতুন নিয়োগের পর নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের রাজনৌতিক প্রেসার নেই বলে জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এসময় তিনি হাস্যরস করে বলেন, আমার নিজেরই উচ্চ রক্ত চাপ রয়েছে; আর কোনো চাপ আমাদের কারোরই নেই। আমরা স্বাধীনভাবে কাজ করি স্বাধীনভাবে কাজ করবো। সফলতা কি হয় সেটা সবাইকে জানাবো।

    মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, উচ্চরক্ত চাপের সঙ্গে শুধু আরও একটু দায়িত্বের প্রেসার যুক্ত হয়েছে। আগে আমি রাস্তায় একা হেঁটে বেড়াতাম; দায়িত্ব পাওয়ার পর এখন সেটা কমে গেছে।

    প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের দায়িত্ব কি সেটি নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। নির্দিষ্টভাবে আমরা কীভাবে আগাবো সে বিষয়ে আমাদের আরও চিন্তা-ভাবনা করতে হবে। সেটি যথাসময়ে সবাইকে জানানো হবে।

    সমঝোতার প্রশ্নে তিনি বলেন, কীভাবে সেটি করা যাবে। সহকর্মীদের সঙ্গে মিটিং করে, নিজেদের মধ্যে কাজ করতে হবে। আগামী নির্বাচনের দায়িত্বটা এসেছে তাই আমরা কীভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করবো সে বিষয়ে নিজের মধ্যে আমরা আলোচনা করবো। এখই কিছু বলতে পারবো না।

    আমরা আশা করি রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একটি সমঝোতায় আসবে।

    এর আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এমিলি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ