ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • উচ্চ রক্তচাপ ছাড়া আমার অন্য কোনো চাপ নেই: সিইসি

    উচ্চ রক্তচাপ ছাড়া আমার অন্য কোনো চাপ নেই: সিইসি
    মঙ্গলবার সকাল ১০টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনের অপর চার কমিশনার।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দায়িত্ব পালনে বিশেষ কোনো রাজনৈতিক দলের চাপ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। অনেকটা রসিকতা করে সিইসি বলেন, উচ্চ রক্তচাপ ছাড়া তার অন্য কোনো চাপ নেই। মঙ্গলবার সকাল ১০টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতাযুদ্ধে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

    সিইসির সঙ্গে অন্য চার নির্বাচন কমিশনাররাও জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান। সিইসি বলেন, ‘দায়িত্ব পালনে বিশেষ কোনো দলের চাপ নেই। আমরা স্বাধীনভাবে কাজ করি এবং স্বাধীনভাবে কাজ করব। চাপের প্রশ্নই আসে না।’

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অনেকটা রসিকতা করে হাবিবুল আউয়াল বলেন, ‘আমার নিজের উচ্চ রক্তচাপ আছে। ওই রক্তচাপের সঙ্গে আর একটু দায়িত্বের চাপ আছে। পায়ে শিকল পড়ে গেছে।’ নতুন নিয়োগ পাওয়া নির্বাচন কমিশন নিয়ে বিএনপির বিভিন্ন মন্তব্যের বিষয়ে সিইসি বলেন, ‘বিএনপি কি বলেছে আমরা শুনেছি। আগামী নির্বাচন করার জন্য আমাদের ওপর একটি দায়িত্ব এসেছে। কিভাবে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব বা মোকাবেলা করব সেগুলো পরে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। আমরা রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও সমঝোতা ও আলাপ আলোচনা প্রত্যাশা করি। নির্দিষ্টভাবে আমরা কীভাবে এগোব, সে বিষয়ে আমাদের আরও চিন্তাভাবনা করতে হবে।’

    হাবিবুল আউয়াল বলেন, আমি আমাদের দায়িত্ব সম্পর্কে আগেই আপনাদের বলেছি। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আমাদের কমিশনে মিটিং করে আমরা ওয়ার্কআউট করব। আশা করছি এই নির্বাচন কমিশনারের অধীনে সব দল নির্বাচনে অংশগ্রহণ করবেন। এর আগে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বেদির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন। পরে তাঁরা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

    পরিদর্শন বইতে সিইসি লেখেন, ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমার ও আমার জন্য আজ এটি এক বিরল সম্মান। ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম খান, ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, ঢাকা জেলা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী সেখানে উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার বিকেলে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নতুন নির্বাচন কমিশনাররা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ