ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল, ক্লাশ চলবে সপ্তাহে যতদিন

    প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল, ক্লাশ চলবে সপ্তাহে যতদিন
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা মহামারির মধ্যে দ্বিতীয় দফায় প্রায় ছয় সপ্তাহ বন্ধ থাকার পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাশ শুরু হচ্ছে আগামীকাল (বুধবার) থেকে। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সবার সপ্তাহে ছয়দিনই ক্লাস হবে। তবে ক্লাশ দুই শিফটে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

    ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

    মঙ্গলবার অধিদপ্তরের (ডিজি) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বলেন, করোনা সংক্রমণ কমে যাওয়ায় এখন প্রাথমিকের শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাশ হবে। শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাশ করতে পারে, সেজন্য দুইটি শিফটে ক্লাশ চলবে।

    তবে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরা এখনই হচ্ছে না জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি বলেন, করোনা পরিস্থিতি দুই সপ্তাহ পর্যবেক্ষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    তিনি আরও বলেন, দুই সপ্তাহ পর্যবেক্ষণের মধ্যে স্কুলগুলো প্রাক-প্রাথমিকের শ্রেণিকক্ষ প্রস্তুত করবে। পরে আমরা সিদ্ধান্ত নেব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ