ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • একাদশ শ্রেণির ক্লাশ শুরু কাল

    একাদশ শ্রেণির ক্লাশ শুরু কাল
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাশ আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। সকাল ৮টায় ঢাকা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টশন কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
     
    শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওরিয়েন্টশন কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি নতুন বর্ষের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী।

    এ সময় উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।

    গত বছরের ৩০ ডিসেম্বর ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন অংশগ্রহণ করে পাশ করেন ২০ লাখ ৯৬ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী, গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী।

    একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন করে উত্তীর্ণরা। তবে এবার তাদের ভর্তি পরীক্ষা নেওয়া হয়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ