ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার হাস ঢাকায়

    যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার হাস ঢাকায়
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আর্ল মিলারের উত্তরসূরি হয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ মিশনের দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন পিটার হাস।

    নতুন রাষ্ট্রদূত আজ মঙ্গলবার (১ মার্চ) ঢাকায় পৌঁছান বলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে।

     

    পেশায় কূটনীতিক হাস সর্বশেষ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক বিভাগে ভারপ্রাপ্ত সহকারী সচিবের দায়িত্বে ছিলেন।

    মূলত বাণিজ্য বিষয়ক নানা দায়িত্ব পালন করে আসা হাসের প্যারিসে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টে যুক্তরাষ্ট্রের উপমিশন প্রধানের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে।

    পিটার হাস এর আগে ভারতে যুক্তরাষ্ট্রের মুম্বাই মিশনেও কাজ করেছিলেন।

    অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী পিটার হাস পড়াশোনা করেছেন লন্ডন স্কুল অব ইকোনমিকসে, ইলিনয়ের ওয়েসলিয়ন ইউনিভার্সিটিতে। তিনি ইংরেজি ছাড়াও জার্মান ও ফরাসি ভাষায় সাবলীল।

    হাসের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিদায় নেবেন রাষ্ট্রদূত আর্ল মিলার। মার্শা বার্নিকাটের পর ২০১৮ সালে ঢাকায় রাষ্ট্রদূত হয়ে এসেছিলেন মিলার।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ