ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • ‘আয় বাড়লে বাল্যবিয়ে বন্ধ হবে’

     ‘আয় বাড়লে বাল্যবিয়ে বন্ধ হবে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পরিবারে বাবার আয় কম থাকলে বিভিন্ন সময়ে মেয়েকে খেতে দিতে পারেন না। এতে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিতে চায় পরিবার। তবে মাথাপিছু আয় বাড়লে বাল্যবিয়ে কমবে।

    মঙ্গলবার (১ মার্চ) রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা ও শিশু সুরক্ষা শীর্ষক ২০তম চাইল্ড পার্লামেন্ট অধিবেশনে অংশ নিয়ে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। ১৫টি জেলার ১৬টি সুবিধাবঞ্চিত ও প্রান্তিক অঞ্চলের শিশুরা এই অধিবেশনে অংশগ্রহণ করে।

     

    তিনি বলেন, বাবার আয় কম থাকায় বাল্যবিয়ে দিয়ে তিনি দায় মুক্তি পেতে চান। তাই আমাদের আয় বাড়লে বাল্যবিয়ে কমবে। তবে (বাল্যবিয়ে প্রতিরোধে) আমাদের সোচ্চার হতে হবে।

    পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্বের অনেক বাল্যবিয়ে কমিয়ে এনেছে। এখনও আমাদের শহর ও গ্রামে চুপিসারে বাল্যবিয়ে হচ্ছে। এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যেসব শিশু বিয়ের প্রতিবাদ করেন তাদের স্যালুট জানান মন্ত্রী।

    মাঠ প্রশাসনকে শিশুবিয়ে রুখতে কাজ করতে হবে এমন মন্তব্য করে তিনি বলেন, আমাদের সমাজে অনেকে আছেন যাদের মাসিক গড় আয় ৫ হাজার টাকা। আবার অনেকে আছেন যাদের গড় আয় ৫ কোটি টাকা।

    তিনি বলেন, আমরা ফাইভ-জি নিয়ে কাজ করছি। ইতোমধ্যেই এই বিষয়ে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তবে দেশে এখনও অনেকে টু-জি ইন্টারনেট ব্যবহার করেন। আমরা সকলকে নিয়েই সামনে এগিয়ে যাব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ