ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • জাতীয় ভোটার দিবস আজ

     জাতীয় ভোটার দিবস আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ভোটার দিবস আজ বুধবার। চতুর্থবারের মতো এ ‍দিবসটি পালন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

    কমিশনের উদ্যোগে সারাদেশে দিবসটি পালিত হবে। দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ইসি।
    প্রতিবারের ন্যায় এবারো বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবসের কার্যক্রম শুরু হবে। র‌্যালি শেষে ইসির পক্ষ থেকে আলোচনা সভা, নতুন ভোটারদের স্মার্টকার্ড বিতরণ ইত্যাদি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

    ইসির যুগ্মসচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, বুধবার সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র‌্যালি শুরু হয়ে শেষ হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

    তিনি বলেন, বিকেল ৩টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে আলোচনা সভা হবে। এতে সিইসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই কর্মসূচি আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ে পালন করা হবে। সব আয়োজন স্থানীয় প্রশাসনের নেতৃত্বে পরিচালিত হবে।

    উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো ভোটার দিবস উদযাপন করা হয় ২০১৯ সালে। ২ মার্চ কেবল ভোটার দিবসই নয়, এদিন হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করে ইসি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ