ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • মোংলায় ফেসবুকে সাংবাদিককে নিয়ে অপপ্রচারের অভিযোগ

    মোংলায় ফেসবুকে সাংবাদিককে নিয়ে অপপ্রচারের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার মোংলা উপজেলা প্রতিনিধি মোঃ মারুফ হাওলাদার (বাবু) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি আইডি দিয়ে ছবি এডিট করে অসত্য ও কুরুচিপূর্ণ কথাবার্তা লিখে ও বিভিন্ন রকম লিপলেট তৈরী করে তা দোকানে দোকানে লাগিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

    এ বিষয়ে সাংবাদিক মোঃ মারুফ হাওলাদার (বাবু) মোংলা থানায় মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

    মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে জানান, অচিরেই এই সব ফেইক আইডি চালকদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

    এ ভুয়া আইডি গুলোর চালকদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও তীব্র নিন্দা জানিয়েছেন মোংলা বন্দর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ