ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • তজুমদ্দিনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

    তজুমদ্দিনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচী পালন করা হয়। 

    সকাল ১০টায় উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম স্বাগত বক্তব্য দিয়ে কর্মসূচির উদ্ভোদন করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন, কুইজ, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শওকত আলী, একাডেমিক সুপারভাইজার রাসেদুল হাসান, সাহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইন্দ্রজিৎ দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাসেদ খান, শিল্পকলা একাডেমির পরিচালক সাংবাদিক মেহেদী হাসান মামুন প্রমুখ। 

    পরে বিকেল ৪ টায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম।

    বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক, নারী ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শীলা, ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন প্রমুখ। 

    উল্লেখ, একই সময় ২ মার্চ জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ