ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • পদ্মা পারাপারের চেষ্টাকালে যাত্রীবাহী ৬ ট্রলার আটক

    পদ্মা পারাপারের চেষ্টাকালে যাত্রীবাহী ৬ ট্রলার আটক
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পারাপারের সময় যাত্রীবাহী ছয়টি ট্রলার আটক করেছে মাওয়া নৌপুলিশ।

    শনিবার (৮ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীর কান্দিপাড়া, মাওয়া মৎস্য আড়ত সংলগ্ন তীর ও শিমুলিয়াঘাট সংলগ্ন চর থেকে আসা এসব ট্রলার আটক করা হয়। এসব ট্রলারে ৭০ জনের অধিক নারী-পুরুষ যাত্রী নিয়ে পদ্মা নদী পারাপারের চেষ্টা করছিল বলে জানিয়েছে নৌপুলিশ।

    মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, শনিবার ফেরি বন্ধের নির্দেশনার পরও প্রচুর পরিমাণে যাত্রী শিমুলিয়াঘাটে আসতে থাকে। এ সময় বিধিনিষেধ পালনে নদীতে নৌপুলিশের তদারকি চলছিল। এরই মধ্যে দুপুর ও বিকেলে কিছু সংখ্যক যাত্রী ফেরিতে উঠতে না পেরে ট্রলারযোগে পদ্মা পাড়ি দেয়ার চেষ্টা করে। অভিযান চালিয়ে মাওয়া মৎস্য আড়ত ও কান্দিপাড়া থেকে চারটি এবং শিমুলিয়াঘাট সংলগ্ন চর থেকে দুটি ট্রলার আটক করা হয়।

    এ সময় চালকরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। ট্রলারে ওঠা যাত্রীদের নিরাপদে ফেরত পাঠানো হয়েছে। যাত্রীদের সবার বাড়িই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বলে জানান তিনি।

    প্রসঙ্গত, করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের নির্দেশনা অনুযায়ী পদ্মার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটসহ নদীতে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ