ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • সোনারগাঁয়ে তিন ডাকাতকে গণপিটুনি

    সোনারগাঁয়ে তিন ডাকাতকে গণপিটুনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সাদীপুর ইউনিয়নের নানাখী গ্রামে ডাকাতির সময় তিন ডাকাতকে ধাওয়া করে ধরে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।

    বৃহস্পতিবার ভোরে উপজেলার নানাখী গ্রামের মাওলানা শফিক ও সাদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রশিদ মোল্লার ভাই আব্দুল হাইয়ের বাসায় এ ঘটনা ঘটে।

    জানা যায়, ভোরের দিকে একদল ডাকাত ডাকাতি করার জন্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। বাড়িতে প্রবেশের চেষ্টাকালে বাড়ির সদস্যদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে। এ সময় গণপিটুনি দেওয়া হয় তাদের।

    আটক তিনজনের নাম পরিচয় জানা যায়নি। তবে এর আগেও শুক্রবার একই গ্রামের আব্দুলাহদের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতদলের মহড়ায় এলাকাবাসী আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন পার করছেন।

    সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, আটক তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ